রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেল বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ::  আগের রাতেই এই মাঠে লেখা হয়েছে ইতিহাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয় আসে। প্রথম টি-টোয়েন্টি যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু দ্বিতীয়টি। এবার অস্ট্রেলিয়াকে ৫ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে অসিদের নাকাল করে জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দল এগিয়ে গেছে ২-০তে। এতে ‘বিগ থ্রি’র অন্যতম দল অস্ট্রেলিয়ার দর্প ২৪ ঘন্টার ব্যবধানে আবারও চূর্ণ করল টাইগাররা।

শুক্রবার তৃতীয় ম্যাচটিতে জিতলেই তো সিরিজ লাল-সবুজের। এরচেয়ে ভাল স্ক্রিপ্ট বোধ হয় লেখা অসম্ভব।

যদিও টস ভাগ্যটা এবারও সঙ্গে থাকল না মাহমুদউল্লাহ রিয়াদের। আগের ম্যাচ টস জিতে বোলিং নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। এবার ব্যাটিং। দুই সিরিজ মিলিয়ে টানা পাঁচ টসে হারলেন মাহমুদউল্লাহ। তবে অজিদের সিদ্ধান্তটা যৌক্তিক হতে দেয়নি বাংলাদেশের বোলাররা। অতিথি দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ১২১ রান।

তারপরও মিরপুরের স্লো আর টার্নিং উইকেটে বাংলাদেশ কী করে একটা শঙ্কা তো ছিলই। কিন্তু সেই অনিশ্চয়তা উড়িয়ে দিলেন ব্যাটসম্যানরা। বিশেষ করে শুরুতে সাকিব আল হাসান শেষ দিকে আফিফ হোসেন ধ্রুব আর নুরুল হাসান সোহান বুঝিয়ে দিলেন এবার দলে জায়গা করেই ছাড়বেন! বাংলাদেশ ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়েই পেয়ে গেল মনে রাখার মতো আরেকটি জয়!

তবে অজিদের ইনিংস শেষ হতেই অবশ্য পরিসংখ্যান দিচ্ছিল মন ভালো করে দেওয়া এক তথ্য। আগে ব্যাট করে এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ। আর ২০ ওভারে এত কম রানের লক্ষ্য নিয়ে এর আগে কখনোই হারেনি টাইগাররা। এবার সেই রেকর্ডটাই মজবুত হলো।

জবাব দিতে নেমে দ্রুত রান তোলার কথা ভাবার সুযোগই ছিল না। সেই পথেও হাঁটেনি বাংলাদেশ। কিন্তু সৌম্য সরকার ২ বল খেলে কোন রান না করে ফিরতেই শঙ্কার মেঘ জমে ছোট্ট টার্গেট টপকাতে পারবে তো বাংলাদেশ? তারপর নাঈম শেখ ৯ রানে তার পিছু নিলে নীরবতা নেমে আসে মিরপুরের প্রেসবক্সেও। তবে এরপরই সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ পাল্টে দেন দৃশ্যপট। তার হতে ধরেই ম্যাচে ফেরে বাংলাদেশ।

সাকিব চটজলদি ১৭ বলে ২৬ রান তুলে ফেরেন। আর মেহেদীর ব্যাটে ২৪ বলে ২৩। মাঝে মাহমুদউল্লাহ রিয়াদ ফিরলেও বাকি কাজটুকু সারেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। তাদের দাপটে ৮ বল বাকি জয়ের বন্দরে বাংলাদেশ।

তিন চারে ২১ বলের ২২ রানে অপরাজিত সোহান। আফিফ ৩১ বলে অপরাজিত ৩৭ রানে। পাঁচটি চারের সঙ্গে এক ছক্কার ইনিংসে তিনিই ম্যাচসেরা। সিরিজে বাংলাদেশ ২, অস্ট্রেলিয়া ০। এবার সিরিজ জয়ের পালা। শুক্রবারই হয়তো ম্যাচের সঙ্গে সিরিজের ট্রফিটাও জিতে নিতে পারে মাহমুদউল্লাহর দল।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২১/৭ (ফিলিপে ১০, ক্যারি ১১, মার্শ ৪৫, হেনরিকেস ৩০, ওয়েড ৪, টার্নার ৩, অ্যাগার ০, স্টার্ক ১৩*, টাই ৩*; মেহেদি ১/১২, সাকিব ১/২২, মুস্তাফিজ ৩/২৩, শরিফুল ২/২৭)

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১২৩/৫ (নাঈম ৯, সৌম্য ০, সাকিব ২৬, মেহেদি ২৩, মাহমুদউল্লাহ ০, আফিফ ৩৭*, সোহান ২২*; স্টার্ক ১/২৮, হেইজেলউড ১/২১, অ্যাগার ১/১৭, জ্যাম্পা ১/২৪, টাই ১/২৭)

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা : আফিফ হোসেন

সিরিজ : ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com