বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জে দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

শান্তিগঞ্জে দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফজলে রাব্বানী চৌধুরী ।

এসময় পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম , ইউনিয়ন পরিষদ সচিব মীরা চন্দ ও ট্যাগ অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশলী মোঃআতিউর রহমান,মাঠ কর্মী আলী মর্তুজা, অফিস সহকারী অমিতাভ দাশসহ, ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির মাধ্যমে পাথারিয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র ১হাজার ১৪০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

 

 

পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের এ খাদ্য সহায়তা দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com