শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

জগন্নাথপুরে গাড়ি ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

জগন্নাথপুরে গাড়ি ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত টমটম গাড়ির স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় ঘন্টাব্যাপি  সংঘর্ষে উভয় পক্ষে  ২৫ জন আহত হয়েছেন।  গুরুতর আহত ১২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ দিন আগে রানীগঞ্জ পশ্চিম বাজার গাড়ি স্ট্যান্ড কর্তৃক রানীগঞ্জ টু বাউধরন রোডের গাড়ি ভাড়া ৩০ টাকা থেকে ১০ টাকা ভাড়িয়ে ৪০ টাকা করা হয়। এ নিয়ে বাউধরন স্বজনশ্রী গ্রামের লোকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সদস্য বাউধরন গ্রামের সালেহ উদ্দিন আহমদ গাড়ি ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করেন।
এতে আবার উভয় গ্রামের টমটম চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে গত শুক্রবার বিকালে বাউধরন গ্রামের মুজিব মার্কেটের গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের টমটমগুলো বের করে দেওয়া হয়। এরই জেরে শনিবার সকালে উভয়গ্রামের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে খাড়ারপার নামক স্হানে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com