মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

খালেদা জিয়ার জ্বর কিছুটা কমেছে

খালেদা জিয়ার জ্বর কিছুটা কমেছে

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: কোভিড-১৯ থেকে সুরক্ষায় টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১৯ জুলাই বিকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে প্রথম ডোজ টিকা নেওয়ার পর তিনি জ্বরে ভুগছেন। কয়েক দিন জ্বরে ভোগার পর জ্বরের মাত্রা কিছুটা কমেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।

তিনি বলেন, ম্যাডামের শরীরের তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা কমেছে।

এর আগে ঈদুল আজহার দিন গতকাল বুধবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান।

এ সময় তিনি বলেন, গত ১৯ জুলাই টিকা নেওয়ার পর ম্যাডামের জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।

১৯ জুলাই শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা নেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এদিন তার বাসার আরও পাঁচজন টিকা নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com