শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সরকার পতন আন্দোলন শুরু: আমানউল্লাহ আমান

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সরকার পতন আন্দোলন শুরু: আমানউল্লাহ আমান

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশে পাঠাতে হবে, তা না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। রোববার (২১ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর উত্তরখান থানাধীন ৪৪ ও ৪৫ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলনে তিনি একথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাঁর সুচিকিৎসা প্রয়োজন, তাই বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি আর ঘরে বসে থাকবে না। দেশনেত্রীকে বিদেশ পাঠাতে উদ্যোগ গ্রহণ করতে সরকারকে বাধ্য করা হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, দেশনেত্রীকে মুক্তি দিয়ে তাঁর সুচিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকার উদ্যোগ গ্রহণ না করলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আর হাত গুটিয়ে বসে থাকবে না। নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায় ছাড়া বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। এজন্য যেকোন ত্যাগ স্বীকারে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টীম প্রধান মোঃ আতাউর রহমান, সদস্য হাফিজুর রহমান ছাগির, আলী আকবর আলী, হাফিজুল হাসান শুভ্র প্রমূখ। কর্মীসভায় সভাপতিত্ব করেন উত্তরখান থানা বিএনপি’র সভাপতি আহসান হাবিব মোল্লা। সঞ্চালনায় ছিলেন-উত্তরখান থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারী।

বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মোঃ মজিবর রহমান, মোঃ সবুজ মিয়া, ৪৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মোমেন ব্যাপারী ও বিএনপি নেতা মোঃ বাবু।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com