মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

আমার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হবে: বিদিশা

আমার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হবে: বিদিশা

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ জানিয়েছেন, ভবিষ্যতে তার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পার্টি এরশাদের দেখানো পথেই হাঁটবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ইসলামী মহাজোটের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিদিশা এরশাদ বলেন, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র এবং ধর্মীয় আদর্শে বিশ্বাসী মরহুম এরশাদের মূল ধারার জাতীয় পার্টি হিসেবে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। আজ খুব দুঃখ হয়, যখন দেখি কিংবা শুনি মরহুম এরশাদের জাতীয় পার্টিতে ভেদাভেদ এবং ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থ জলাঞ্জলি দেয়া ছাড়াও নানা ধরনের অপতৎপরতা।

তিনি বলেন, আমরা আপনাদের নিয়ে মরহুম এরশাদের নীতি আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই। যেখানে সকলে ভেদাভেদ ও ব্যক্তি স্বার্থ ভুলে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এখন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা সংকটাপন্ন। চলুন মহান আল্লাহর কাছে আমরা সবাই তার আশু রোগমুক্তির জন্য দোয়া করি। মরহুম রাষ্ট্রপতি এরশাদ আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি তার নীতি, আদর্শে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই দল আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় আমার নেতৃত্বে সামনের দিনগুলোতে পুনর্গঠিত হয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করবো, ইনশাল্লাহ।

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদসহ ইসলামী মহাজোটের নেতারা।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com