মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব জাপার

ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব জাপার

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: পরবর্তী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। তবে কমিশন গঠনে সার্চ কমিটি হলে বিকল্প হিসেবে কয়েকজনের নামের প্রস্তাবও জমা দেয়া হয়েছে দলটির তরফে। সোমবার বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে এই প্রস্তাব তুলে ধরেন দলটির নেতারা।
দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে সংলাপে সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা অংশ নেন।
বিকাল চারটায় এই সংলাপ শুরু হয়। সংলাপ শেষে সন্ধ্যায় জাপা চেয়ারম্যান জি এম কাদের সাংবাদিকদের ব্রিফ করেন।
জাপার তরফে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রনয়নের প্রস্তাবে বলা হয়, সংবিধানের সপ্তম ভাগে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে উল্লেখ আছে। এখানে অনুচ্ছেদ ১১৮(১), উল্লেখ আছে “প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।

সংবিধানে আইনের দ্বারা নির্বাচন কমিশন গঠনের বিষয়ে উল্লেখ থাকলেও অদ্যাবধি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে কোনো আইন প্রণীত হয়নি।
আমরা মনে করি, আগামীতে যে নির্বাচন কমিশন গঠন করা হবে তার জন্য উপরোক্ত সংবিধানের বিধান অনুসরণে একটি আইন করা দরকার। আইনের উদ্দেশ্যে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কমিশন গঠন ও সে অনুযায়ী যোগ্য ও মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বাছাই করার মাপকাঠি ও পন্থা সুনির্দিষ্ট করা।

সময় স্বল্পতার জন্য সংসদে আইন প্রণয়ন করতে সম্ভব না হয় তাহলে প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করে আইনগুলো বলবৎ করতে পারেন।
জাপার পক্ষ থেকে বলা হয়, যদি কোনো কারণে অধ্যাদেশ প্রণয়ন সম্ভব না হয় এবং আগের ন্যায় সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত হয় তাহলে বিকল্প হিসেবে জাতীয় পার্টি কয়েকজনের নাম প্রস্তাব করা হয়। যদিও পার্টির পক্ষ থেকে এই নামের তালিকা প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com