সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত

বোরকা- হিজাব নিয়ে ছাত্রীদের হেনস্তা: হাইকোর্টের তদন্তের নির্দেশ

বোরকা- হিজাব নিয়ে ছাত্রীদের হেনস্তা: হাইকোর্টের তদন্তের নির্দেশ

জগন্নাথপুর নিউজ ডেস্ক  :: সারাদেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আগামী দুই মাসের মধ্যে শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল বলেন, রিট শুনানির সময় আদালত মন্তব্য করেছেন ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে হিজাব-বোরকা পরা সাংবিধানিক অধিকার।
উল্লেখ্য, সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন এলাকায় ইসলাম বিদ্বেষী এক শ্রেনির  শিক্ষক নামধারী কুলাংগার বিভিন্ন স্কুল – কলেজে মুসলিম শিক্ষার্থী দের বোরকা ও হিজাব পড়তে নিষেধ করে এমনকি বোরকা পড়ার কারনে স্কুল থেকে ছাত্রীদের বের করে দেওয়ারও ঘটনা ঘটেছে।
ওই  শিক্ষকদের না আছে ধর্মীয় জ্ঞান না আছে সাংবিধানিক জ্ঞান। দেশের শিক্ষাঅঙন গুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এধরনের ইসলাম বিদ্বেষী শিক্ষক দের বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভূক্ত ভূগী মহল ও দেশের ইসলাম প্রিয় মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com