সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত

৮ টার পর দোকানপাট বন্ধ নিশ্চিতে মাঠে নামছে প্রশাসন

৮ টার পর দোকানপাট বন্ধ নিশ্চিতে মাঠে নামছে প্রশাসন

চলমান লোডশেডিংয়ে রাত ৮টার পর রাজধানীর দোকান, শপিংমল, মার্কেট ও কাঁচাবাজার বন্ধের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। গত শুক্রবার ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের বিচার শাখা থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট ও কাঁচাবাজার খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা এবং প্রয়োজনে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনাসহ ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য নিম্নবর্ণিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব প্রদান করা হলো। বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসকরা মনিটরিং করবেন।

দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কর্মকর্তারা হলেন- ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে কাউছার হামিদ, মিরপুর রাজস্ব সার্কেলে ইশতিয়াক আহমেদ, লালবাগ রাজস্ব সার্কেলে শেখ মামুনুর রশীদ এবং মোহাম্মদপুর রাজস্ব সার্কেলে কেএম রফিকুল ইসলাম। দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)। এই চারটি টিমের তদারকি করবেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পি।

অন্যদিকে ধানমন্ডি রাজস্ব সার্কেলে শহীদুল ইসলাম সোহাগ, গুলশান রাজস্ব সার্কেলে মুহাম্মদ মামুনুল হক এবং তেজগাঁও রাজস্ব সার্কেলের মো. জামাল হোসেন দায়িত্ব পালন করবেন। এই টিম তিনটি ম্যাজিস্ট্রেট টিমের তদারকি করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা নাহার।

এ ছাড়াও রমনা রাজস্ব সার্কেলে মারুফা সুলতানা খান হীরামনি, ডেমরা রাজস্ব সার্কেলে এনএম আবদুলস্নাহ আল মামুন এবং মতিঝিল রাজস্ব সার্কেল ও কোতোয়ালি রাজস্ব সার্কেলে লাভলী ইয়াসমিন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াস মেহেদী এই ম্যাজিস্ট্রেট টিমগুলোর তদারকি করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com