মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত

জন আব্রাহামের সঙ্গে বাংলাদেশের সাদিয়া নাবিলা

জন আব্রাহামের সঙ্গে বাংলাদেশের সাদিয়া নাবিলা

 

বিনোদন ডেস্ক :: সাদিয়া নাবিলা বাংলাদেশের মেয়ে। তবে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। বাংলাদেশের উত্তর জনপদের ছোট শহর সৈয়দপুরে তার শৈশব কেটেছে। ভারতের শীর্ষ টেলিভিশন জিটিভি অস্ট্রেলিয়ায় উপমহাদেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজন করে ‘সুপারস্টার অস্ট্রেলিয়া’ যেখানে সাদিয়া নাবিলা শীর্ষ দশে অবস্থান করেন। এ ছাড়া সুন্দরীদের প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড-২০১৭’তে প্রথম রানার আপ হন তিনি। এই অর্জনের কারণে বলিউড অভিনেতা জন আব্রাহামের সঙ্গে ডিনার পার্টিতে অংশ নেয়ার পাশাপাশি একটি গানের নাচে অংশ নেন নাবিলা।
কথাগুলো  জানান তিনি। নাবিলা বলেন, এটা সত্যিই অন্যরকম এক মুহূর্ত ছিল। জন আব্রাহাম আমার প্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরায় ব্যাচেলর্স ইন ইনফরমেশন টেকনোলজিতে পড়ার সময়ই সেখানকার একটি মডেল এজেন্সিতে যুক্ত হন নাবিলা। একই সঙ্গে ক্যানবেরা স্কুল অব বলিউড ড্যান্সিংয়ের মেন্টর হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি বলিউডের নতুন একটি ছবিতে কাজ করেছেন তিনি। ছবিটির পরিচালক দেবেশ প্রতাপ সিং। ছবিটির গল্প গ্যাংস্টার ও আন্ডার ওয়ার্ল্ড নিয়ে। যেখানে একজন নায়কের বিপরীতে দু’জন মেয়ের চরিত্র। ‘পারিশান পারিন্দা’ নামের এই ছবিটিতে অভিনয়ের পরই অস্ট্রেলিয়ায় বিভিন্ন কাজের প্রস্তাব আসতে থাকে তার। নাবিলা সাদিয়া ইতিমধ্যে গ্র্যাজুয়েশন শেষ করেছেন।
বাংলাদেশে থাকাকালীন আদনান আল রাজীবের নির্দেশনায় গ্রামীণফোন ফোরজির টেলিভিশন বিজ্ঞাপন, ইশতিয়াক আহমেদের নির্দেশনায় একটি কবিতার দৃশ্যায়নে মডেল হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভিকি জায়েদের পরিচালনায় একটি একক নাটকেও অভিনয় করেছেন নাবিলা। দেশের বাইরের পাশাপাশি দেশেও ভালো কিছু কাজ করতে চান বলে জানিয়েছেন নাবিলা।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com