মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

আপাতত কারাগারেই থাকতে হচ্ছে ফখরুল-আব্বাসকে 

আপাতত কারাগারেই থাকতে হচ্ছে ফখরুল-আব্বাসকে 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার আদালত স্থগিত করায় আপাতত তাদের কারাগারেই থাকতে হচ্ছে।

আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ফখরুল-আব্বাসের জামিন বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। ওই দিন পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে তাদের।

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এ আদেশ দেন।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত ফখরুল ও আব্বাসের জামিননামা দাখিল করতে পারবেন না মর্মেও আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন আদালত।

এর পর তাদের জামিন স্থগিত চেয়ে বুধবার সকালে আপিল করেন রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত আজ এ আদেশ দেন।

এর আগে বিচারিক আদালতে চার দফায় ফখরুল-আব্বাসের জামিন নামঞ্জুর হয়।

বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মির্জা ফখরুল ও আব্বাসের প্রধান আইনজীবী জয়নুল আবেদীন আদেশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা হাইকোর্ট বিভাগে জামিন আবেদন করেছিলাম। আদালত উভয়পক্ষ শুনে ছয় মাসের জামিন মঞ্জুর এবং রুল ইস্যু করেছিলেন। এখনো সেই আদেশ ওই আদালতেই আছে। আমি জীবনে কখনো শুনিনি, সরকারপক্ষ সংবাদপত্রের সামনে বলে আমরা ক্ষুব্ধ হয়েছি। সরকার কিন্তু সবার।

জয়নুল আবেদীন বলেন, একটি মিস কেস পেন্ডিং থাকাবস্থায় আমরা এখানে জামিন আবেদন করেছি। আমাদের কাছে যথেষ্ট জবাব থাকার পরও আমরা যখন জবাব দিতে শুরু করেছিলাম, আদালত আর এ বিষয়ে না শুনে আগামী ৮ জানুয়ারি পূর্ণ আদালত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

গত ৮ ডিসেম্বর রাতে নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পর দিন ৯ ডিসেম্বর পুলিশ তাদের আদালতে হাজির করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com