শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে ৪০ বছরের নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন এলাকার গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া জাতীয় সংসদে তুলে ধরলেন কয়ছর আহমদ এমপি  আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

১১ মামলায় বিএনপির ১২২ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ২৫

১১ মামলায় বিএনপির ১২২ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ২৫

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় ১১ মামলায় গ্রেফতার বিএনপির ১৩৭ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ১২২ নেতাকর্মীকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত। অন্য ২৫ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। শনিবার বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সাত থানায় ১১টি মামলা হয়।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর সূত্রাপুর থানার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আজাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর চার আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। উত্তরা পশ্চিম থানার তিন মামলায় ৩৩ জন, দারুসসালাম থানার এক মামলায় ৫২ জন, কদমতলী থানার এক মামলায় ২ জন, শ্যামপুর এক থানার মামলায় ২ জন ও বংশাল থানার এক মামলায় ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার দুই মামলায় ১৬ জনের একদিনের রিমান্ড ও দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া উত্তরা পূর্ব থানায় দুই মামলায় ২২ জনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আটজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে ১৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com