বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস থেকে ১৭ বস্তা ভারতীয় পণ্য উদ্ধার : গ্রেপ্তার ৩

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস থেকে ১৭ বস্তা ভারতীয় পণ্য উদ্ধার : গ্রেপ্তার ৩

 

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৭ বস্তা ভারতীয় পন্য সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার আটককৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামের মৃত রাজ আমিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে নজির হোসেন (২৭) ও সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত তজমিল আলীর ছেলে ফরহাদ আলম (২৫)।

পুলিশ সুত্রে জানা যায় , গত রোববার রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ উপজেলার ঘোষগাও কাটাগাঙ্গ সেতু এলাকায় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল-শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে। এসময় বাসটির মালামাল রাখার স্থান থেকে ১৭ বস্তা ভারতীয় তৈরী ফুচকা, হরলিক্স ও কোল্ড ড্রিংকস জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভারতীয় মালামাল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে ঢাকায় বিক্রয়ের জন্য নেওয়ার পথে এসব পণ্য জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর ও নজির হোসনসহ বাসের সুপারভাইজার ফরহাদ আলম কে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, যাত্রীবাহী বাসটিকেও জব্দ করা হয়েছে। তবে, বাসে থাকা বাকি যাত্রীদের অন্য গাড়ি দিয়ে ঢাকায় পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com