মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস থেকে ১৭ বস্তা ভারতীয় পণ্য উদ্ধার : গ্রেপ্তার ৩

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস থেকে ১৭ বস্তা ভারতীয় পণ্য উদ্ধার : গ্রেপ্তার ৩

 

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৭ বস্তা ভারতীয় পন্য সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার আটককৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামের মৃত রাজ আমিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে নজির হোসেন (২৭) ও সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত তজমিল আলীর ছেলে ফরহাদ আলম (২৫)।

পুলিশ সুত্রে জানা যায় , গত রোববার রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ উপজেলার ঘোষগাও কাটাগাঙ্গ সেতু এলাকায় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল-শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে। এসময় বাসটির মালামাল রাখার স্থান থেকে ১৭ বস্তা ভারতীয় তৈরী ফুচকা, হরলিক্স ও কোল্ড ড্রিংকস জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভারতীয় মালামাল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে ঢাকায় বিক্রয়ের জন্য নেওয়ার পথে এসব পণ্য জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর ও নজির হোসনসহ বাসের সুপারভাইজার ফরহাদ আলম কে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, যাত্রীবাহী বাসটিকেও জব্দ করা হয়েছে। তবে, বাসে থাকা বাকি যাত্রীদের অন্য গাড়ি দিয়ে ঢাকায় পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com