রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

যুক্তরাজ্যে নিউজ টুয়েন্টিফোরে নিয়োগ পেলেন আমিনুল হক ওয়েছ

যুক্তরাজ্যে নিউজ টুয়েন্টিফোরে নিয়োগ পেলেন আমিনুল হক ওয়েছ

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামের বাসিন্দা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল হকের ছোট ছেলে, সাংবাদিক আমিনুল হক ওয়েছ বেসরকারি টেলিভিশন নিউজ টুয়েন্টিফোরে নিয়োগ পেয়েছেন।

 

সম্প্রতি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ  টুয়েন্টিফোরের ব্যবস্থাপণা সম্পাদক রাহুল রাহা স্বাক্ষরিত পত্রে তাকে  যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি  হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

আমিনুল হক ওয়েছ এটিএন বাংলা ইউকের গ্রেটার ম্যানচেষ্টারে প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তিনি জগন্নাথপুর টাইমস এর সহকারী সম্পাদক, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর যুক্তরাজ্য প্রতিনিধিসহ বিভিন্ন পত্র- পত্রিকার সাথে সম্পৃক্ত রয়েছেন।
 

সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। ব্যক্তি জীবনে ওয়েছ একজন প্রফেশনাল ফটোগ্রাফার, ছবি আকাঁ তার বেশ পছন্দের বিষয়।
 

সংবাদ সংক্রান্ত প্রয়োজনে তাঁর এই নাম্বারে +44 7415 408713 যোগাযোগ করতে বলা হয়েছে।

 

বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com