বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে আজ থেকে এক মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

জগন্নাথপুরে আজ থেকে এক মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শুরু হচ্ছে চার সপ্তাহব্যাপী জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জগন্নাথপুরের সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার কার্যকারিতা, জনসাধারণকে উদ্বুদ্ধ করার বিষয় ও সামাজিক সচেতনতাসহ টিকার পজেটিভ দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন- জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা, মেডিকেল কনসালটেন্ট ডাঃ সুব্রত রায়, ডাঃ তানজীম হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক
সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু।
ওরিয়েন্টেশন সেমিনারে জানানো হয়, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ জরায়ু মুখ ক্যান্সার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে সারাদেশের সাথে জগন্নাথপুর উপজেলায় সরকারি ভাবে ও বিনামূল্যে শুরু হচ্ছে চার সপ্তাহব্যাপী জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। শুধু এক ডোজ এইচপিভি টিকা নেবার মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধ সম্ভব। এই টিকা ১০-১৪ বছরের বিদ্যালয়বহির্ভুত কিশোরী এবং পঞ্চম ও সমমানের শ্রেনীতে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের দেওয়া হবে টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে।

প্রথম দুই সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে, পরবর্তী দুই সপ্তাহে মাঠ পর্যায়ে এই টিকাদান চলবে। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান চালু থাকবে। জগন্নাথপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২২৯২ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৪৭৯ জন কিশোরীর লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

উপস্থিত ছিলেন, সাংবাদিক আমিনুল হক সিপন, জহিরুল ইসলাম লাল, গোবিন্দ দে, আমিনুর রহমান জিলু, এইচ এম ফরিদ, আব্দুল ওয়াহিদ, রিয়াজ রহমান, হিফজুর তালুকদার জিয়া, গোলাম সারোয়ার, আলী হোসেন খান, রেজুওয়ান কোরেশী,শাহ ফুজায়েল আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com