মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার সহ সভাপতি শহিদুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।

রোববার জগন্নাথপুর পৌরশহরস্থ জগন্নাথপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতাকৃত শহিদুল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের নজরুল ইসলামের পুত্র।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। নাশকতা এড়াতে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। সোমবার তাকে আদালতে সৌর্পদ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com