বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর; সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর; সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় বভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।রোববার (১৭ নভেম্বর) উপজেলার মিরপুর বাজাস্থ ৩ নং মিরপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় হামলার ঘটনা ঘটে।ঘটনার দুদিন পর মঙ্গলবার (১৯ নভেম্বর ৩ নং মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর নুর বাদী হয়ে জগন্নাথপুর থানা মামলা দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার (১৭ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে অফিসে আগুন লাগিয়ে দেয়। এ সময় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন, এমন অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বৃহস্পতিবার এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। বাকিটা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com