মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জগন্নাথপুরে সাংবাদিক আব্দুল করিম গণিকে সংবর্ধনা

জগন্নাথপুরে সাংবাদিক আব্দুল করিম গণিকে সংবর্ধনা

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জোর জগন্নাথপুরে ব্রিটিশ বাংলাদেশী হু ইজ হু, সাপ্তাহিক বাংলা মিরর ও অনলাইন পোর্টাল ‘সিলেট মিরর’ এর সম্পাদক এবং জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক আব্দুল করিম গনিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন পোর্টালের উদ্যেগে পোর্টালের প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে জগন্নাথপুর টুয়েন্টিফোর এর উপদেষ্টা জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর টুয়েন্টিফোর এর সম্পাদক অমিত দেবের পরিচালনায় একসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চ্যানেল আই’ র বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন হু ইজ হু”র সম্পাদক প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংবাদ এর সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আহমাদ সেলিম, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, এনামুল হক রেনু, দৈনিক আমার দেশ এর সিলেট অফিসের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাব কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সিলেট ভিউ’র ষ্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মাহি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com