রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন   প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত

সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

সুনামগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে পুনরায় চুরির ঘটনা ঘটিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর।

আদালতের ভেতর এক আইনজীবীর মোবাইল ফোন চুরি করতে গিয়ে সে গতকাল মঙ্গলবার রা পড়ে। এই ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে চুরির মামলা দায়ের করে তাকে পুনরায় জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের একটি চুরির মামলায় জামিনে থাকা ওই আসামি নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে এসেছিল। হাজিরা দেওয়ার প্রক্রিয়া চলাকালীন আদালতের ভেতরে কর্তব্যরত এক আইনজীবী (এডভোকেট) সাহেবের অসতর্কতার সুযোগ নিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরির চেষ্টা করে সে। তবে মোবাইলটি হাতিয়ে নেওয়ার সময়ই আইনজীবী এবং উপস্থিত অন্যান্যরা বিষয়টি টের পেয়ে যান এবং তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে বিষয়টি আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। উপস্থিত আইনজীবীগণ ও আদালত চত্বরের নিরাপত্তাকর্মীরা তাকে পুলিশে সোপর্দ করেন। এই ধৃষ্টতাপূর্ণ চুরির ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় নতুন করে আরও একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে পুনরায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আদালত প্রাঙ্গণে  এমন চুরির ঘটনায় উপস্থিত আইনজীবী এবং বিচারপ্রার্থীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com