বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী মক্কা চুক্তি: বাংলাদেশের জন্য কী হতে পারে?

সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

নিজেস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আদেশ দাস (৫০) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে টমটম চালক  আদেশ দাস ইনাতগঞ্জ থেকে টমটম চালিয়ে রানীগঞ্জ বাজারে  যাচ্ছিলেন। পথিমধ্যে পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি অনিয়ন্ত্রিত সিএনজি চালিত অটোরিকশা পেছন থেকে টমটমটিকে  ধাক্কা দেয়। এতে টমটমটি উল্টে গিয়ে আদেশ দাস গুরুতর আহত হন।​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। গতকাল বুধবার বিকেলে ​ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনরা গ্রামে নিয়ে আসলে এক হৃদয়বিদারক দৃশ্য ও শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম  ব্যক্তিকে হারিয়ে গোটা পরিবারে  শোকের মাতম বইছে। নিহতের বড় ছেলে নিরেশ দাস জানান,রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে সিএনজি চালক তালেব মিয়ার বেপরোয়া অটোরিকশা চালিয়ে ধাক্কা দেয়ায় এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় জগন্নাথপুর থানায়  লিখিত অভিযোগ দিয়েছেন।জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায়  টমটম চালকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। তবে দুই জন ব্যক্তি থানায় এসে মৌখিকভাবে ঘটনা জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com