শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ

গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ

নিজস্বপ্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন এমপি কয়ছর আহমদ

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারন সম্পাদক  মোহাম্মদ কয়ছর আহমেদ দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
এর মধ্যে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি অপর আরও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি এখন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন নীতি ও পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার সুযোগ পাবেন।
এদিকে, মোহাম্মদ কয়ছর আহমেদ দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে স্থান পাওয়ায় সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন এই দায়িত্বকে কাজে লাগিয়ে এমপি কয়ছর আহমেদ তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক সমস্যা জাতীয় পর্যায়ে জোরালোভাবে তুলে ধরবেন। বিশেষ করে হাওরাঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করা, বিদ্যুৎ অবকাঠামোর কাঙ্ক্ষিত উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় জ্বালানি সুবিধা সম্প্রসারণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তার এই অন্তর্ভুক্তিকে সুনামগঞ্জ-৩ আসনের জন্য একটি তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ  অর্জন হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com