শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন

ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
‘মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফেদাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী।
এ সময় বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বল হক আযাদ ও সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাওলানা ইলিয়াস আহমদকে সভাপতি এবং মাওলানা মামুন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে ক্বারী মাওলানা হোসাইন আহমদকে সহ-সভাপতি ও মুফতি ফেদাউর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা দায়িত্ব যথাযথভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com