মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

কেশবপুর সৌরভ যুব সংঘের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেশবপুর সৌরভ যুব সংঘের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বাজারে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সৌরভ যুব সংঘের উদ্যোগে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল রোববার কেশবপুর নতুন বাজারে অনুষ্ঠিত হয়েছে। সৌরভ যুবসংঘের সভাপতি রাফিক মিয়ার সভাপতিত্বে ও টিটু আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৌরভ যুব সংঘের আজীবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা আনহার মিয়া মুন্না,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌরভ যুবসংঘের সাবেক সভাপতি সালাহ উদ্দিন মিঠু,সহ-সভাপতি তৈয়ব আলী,হাজী আছকির মিয়া,কোষাধ্যক্ষ মোহন মিয়া।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কেশবপুর বড়াখা বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম সাইদুর রহমান। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ক্বারী ইমাদ উদ্দিন,হাফিজ খলিলুর রহমান, সাবেক মোয়াজ্জিন শরফ উদ্দিন,সমাজসেবী মছদ্দর আলী,আবুল বশর,আব্দুল হান্নান,জিলু মিয়া,মদই মিয়া,জলিল মিয়া, গউস আলী,বেলাল অঅহমদ,সুনু মিয়া,জালু মিয়া, কেশবপুর বাজার কমিটির সহ সম্পাদক আবুল হেকিম, আতিকুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com