বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

জগন্নাথপুর পৌরসভার ৩৬ কোটি টাকার বাজেট পেশ

জগন্নাথপুর পৌরসভার ৩৬ কোটি টাকার বাজেট পেশ

স্টাফ রিপোর্টার  : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ সোমবার বিকালে পৌর মিলনায়তনে ৩৬ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার বাজেট পেশ করেন। বাজেট রাজস্ব আয় ধরা হয়েছে ১ কেটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৪ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৫০ লাখ টাকা। উদ্বৃত টাকা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। পৌর সচিব মোঃ মোবারক হোসেনের পরিচালনায় বাজেট পেশ অনুষ্টানে বক্তব্য রাখেন পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, প্যানেল মেয়র মোঃ শফিকুল হক, প্যানেল মেয়র মোঃ সুহেল আহমদ, কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন মুন্না, মহিলা কাউন্সিলর মিনা রানী পাল ও মোছাঃ নার্গিস ইয়াসমিন প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর আদায়কারী মোঃ রশিদ আলী, সহকারী কর আদায়কারী মোঃ আব্দুস সালাম, সহকারী কর নির্ধারক মোঃ এলাইছ মিয়া, বাজার আদায়কারী বিমল চন্দ্র বনিক, সহকারী কর আদায়কারী অসিত চন্দ্র পাল, ষ্টোর কীপার রনজিত চন্দ্র শীল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com