মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

সিরিয়ায় রক্তক্ষয়ী হামলায় নিহত ২৫

সিরিয়ায় রক্তক্ষয়ী হামলায় নিহত ২৫

জগন্নাথপুর নিউজ ডেস্ক::দক্ষিণ সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর মুহুর্মুহু হামলায় অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটির বাসিন্দারা বৃহস্পতিবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার করেছেন।
রাশিয়ার সহায়তায় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী গত এক সপ্তাহ ধরে দক্ষিণের শহরটিতে বিমান হামলা, রকেট নিক্ষেপ ও তাজা ব্যারেল বোমার হামলা চালিয়ে আসছে।
জাতিসংঘ জানিয়েছে, এতে প্রায় ৪৫ হাজার বেসামরিক নাগরিক নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। বাকিরাও ভূগর্ভস্থ কক্ষে গা ঘেঁষাঘেঁষি করে অপেক্ষায় আছেন, কখন অভিযান থামে।
রাশিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের অধিকাংশই আল মেসেইফ্রা শহরের। গত ১৯ জুন থেকে সংঘাত বেড়ে যাওয়ার পর নিহতের সংখ্যায় এটিই সর্বোচ্চ। অবজারভেটরির পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ঘনবসতিপূর্ণ শহরে তীব্রতর বোমাবর্ষণ করা হয়েছিল।

নিহতদের মধ্যে ১৭ জন একটি ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত দারা অঞ্চলে পাঁচ বেসামরিক লোক নিহত হন। ১৯ জুন থেকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com