বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ব্রাজিল সমর্থকদের হামলায় আর্জেন্টিনা সমর্থকসহ পৃথক সংঘর্ষে আহত ১০

জগন্নাথপুরে ব্রাজিল সমর্থকদের হামলায় আর্জেন্টিনা সমর্থকসহ পৃথক সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ব্রাজিল সমর্থকদের হামলায় আর্জেন্টিনা সমর্থকসহ পৃথক সংঘর্ষে ১০ জন আহত ও ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে, শনিবার মধ্যরাতে ফ্রান্সের সাথে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে ব্রাজিল সমর্থক জহির মিয়া আর্জেন্টিনা সমর্থক আলীনুরের সাথে উস্কানি মূলক আচরণ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আর্জেন্টিনা সমর্থক আলীনুর (৩০) ও মাতাই উল্লাহ (৪৫) আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

এছাড়া ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে জগন্নাথপুর পৌর সদরের সিলেটী বাসস্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আকমল হোসেন (২৯), আকাবুর (২২) সুজন মিয়া (২৫) ও আওয়ামীলীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (৪০) সহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত আকমল হোসেন, আকাবুর মিয়া ও সুজন মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় জগন্নাথপুর গ্রামের আবুল কাশেম (৩৬), শিপন মিয়া (১৮) ও শাজান আলী (১৯) সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com