শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ

জগন্নাথপুরে ইমুর কুলখানিতে ভিক্ষুকদের আমন্ত্রন

জগন্নাথপুরে ইমুর কুলখানিতে ভিক্ষুকদের আমন্ত্রন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের সাংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ প্রয়াত তানভীর আহমদ ইমুর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইমুর নানা বাড়ি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে কুলখানি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক মো.শাহজাহান মিয়া, সমাজকর্মী গোলজার মিয়া, ছাত্রলীগ নেতা আবদুল মুকিত, রনিরাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ গ্রহন করেন।
এছাড়া জগন্নাথপুর বাজারের ১৫ জন ভিক্ষুককে আমন্ত্রন করে খাওয়ানো হয় এবং তাদেরকে টাকা দেয়া হয়। সাধারণত ভিক্ষুকদের এসব অনুষ্ঠানে কেউ দাওয়াত করে না। এ অনুষ্ঠানে ভিক্ষুকদের দাওয়াত করে খাওয়ানোর ঘটনায় সবাই উৎসাহিত হয়েছেন। পরে প্রয়াত ইমুর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল হয় এবং ইমুর পিতা জগন্নাথপুর বাজারের ঘড়ি ব্যবসায়ী আবদাল মিয়া সকলের কাছে ইমুর জন্য দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com