বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে দুর্নীতি দমন কমিশনের সততার মাইলফলক

জগন্নাথপুরে দুর্নীতি দমন কমিশনের সততার মাইলফলক

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্নীতি দমন কমিশন সততার মাইলফলক সৃষ্টি করেছে। সততা ও গণ সচেতনতা বৃদ্ধির লক্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে। যার যাত্রা শুরু হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে। ছাত্রছাত্রীদের মধ্যে নীতি নৈতিকতা এবং সততা চর্চায় বিক্রেতা বিহীন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও স্থানীয়দের সহযোগিতায় জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে “সততা স্টোর” নামে বিক্রেতা বিহীন ব্যবসা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত শিক্ষার্থীরা সততার সাথে স্বেচ্ছায় উপযুক্ত মূল্য দিয়ে পণ্য কিনবেন। যেখানে কোন বিক্রেতা থাকবেন না। এখান থেকেই শুরু হয়েছে শিক্ষার্থীদের সততার যাত্রা। এ ব্যবসা প্রতিষ্ঠানটি রক্ষনাবেক্ষণ করবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার সততা স্টোর উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদের সভাপতিত্বে ও মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমান।
বক্তব্য রাখেন, হাজী ছালিক মিয়া, শিক্ষক আবদুল হালিম, রফিকুল ইসলাম প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com