বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

দক্ষিণ সুনামগঞ্জে ওসমানী স্মৃতি পরিষদের ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

দক্ষিণ সুনামগঞ্জে ওসমানী স্মৃতি পরিষদের ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :: বাংলার প্রথম প্রধান সেনাপতি বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০০ তম জন্মবার্ষিকীতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ওসমানী স্মৃতি পরিষদের কার্যক্রম আরও বিস্তার করতে জয়কলস ইউনিয়নে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা ওসমানী স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি।

নব্য এই কমিটিতে আহবায়ক হিসেবে শাহনুর আহমেদ সুলতান,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,মুহিব উল্লাহ,ফয়সল আহমেদ, জালাল আহমেদ, শুয়েব মিয়া,রেজাউর রহমান,কাউছার আহমেদ,সেবুল আহমেদ,মতিউর রহমান,জুবেদ,শাহিদ,সয়দুর রহমান,এবং সদস্য সচিব হিসেবে সনিকে নির্বাচিত করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন,মাসুম আহমেদ,বাবুল আহমেদ,শামিম আহমেদ, মারজান, ফেরদৌস, সাজিদ আলম, তুফায়েল,সাহিদুর রহমান ও সাগর।

নব্য এই আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠির নেতৃবৃন্দ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com