সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে গ্রেফতার ও পুলিশী হয়রানির ঘটনায় উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

জগন্নাথপুরে গ্রেফতার ও পুলিশী হয়রানির ঘটনায় উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

জগন্নাথপুরে বিএনপির নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেফতার ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিমের বাড়িতে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চার বিএনপির নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে শুক্রবার রাতে গ্রেফতার করে। এছাড়া পুলিশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিমের বাড়িতে হানা দিয়ে তাকে না পেয়ে ঘরের দরজা জানালা আসবাব পত্র ভাংচুর করে। এ সব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, সাধারন সম্পাদক কবির আহমদ, সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, সহ-সভাপতি এড. জিয়াউর রহিম শাহিন, যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, সাধারন সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক এম এ কয়েছ, যুগ্ম-আহবায়ক আনহার মিয়া, যুগ্ম-আহবায়ক সৈয়দ শফিকুর রহমান, যুগ্ম-আহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, উপজেলা যুবদল নেতা জাকির হোসেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান কৌরাইশী, সাধারন সম্পাদক সৈয়দ ইসহাক আহমদ,রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আব্দুর নুর,পাটলি ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রাসেল বক্স, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লেবু,আশারকান্দি ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ইউসুফ মিয়া, যুবদল নেতা এম এ মালেক, পাইলগাঁও ইউনিয়ন যুবদল নেতা আবু বক্কর মধু, হাফিজুর রহমান, চিলাউড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সাধারন সম্পাদক রুবেল মিয়া ,মিরপুর ইউনিয়ন যুবদল নেতা আলিউল আহমেদ, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামিম আহমদ, বেলাল আহমদ, তারেক আহমদ, সাদিক আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা হাজী হারুনুর রশিদ, নুরুল আমিন, আল আমিন, শেখ মামুন, মামুনুর রশিদ, আবুল হাসনাত আমির, জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা তোফায়েল আহমদ, নুর আলম, আলি হোসেন, শিপন মিয়া, জগন্নাথপুর কলেজ ছাত্রদল নেতা দুলু মিয়া,জাকারিয়া আহমেদ, জাবির চৌধুরী,কাশেম আহমদ, শাওন মিয়া প্রমুখ ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী করে পুলিশী হয়রানি বন্ধের আহবান জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com