মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

জগন্নাথপুরে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার ও মদ এবং গাঁজা সহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে, রোববার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ও হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালায়। অভিযানকালে ১০০ গ্রাম গাঁজা সহ জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। সে পৌর শহরের ইকড়ছই গ্রামের মাহমুদ আলীর ছেলে। সেই সাথে ৫ লিটার মদ সহ বদরুল হককে গ্রেফতার করা হয়। সে সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত আবদুল মালিকের ছেলে।
এছাড়া সৈয়দপুর আগুনকোনা গ্রামের ভিতরের রাস্তার পূর্ব পাশ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার করা হয়। এ ব্যাপারে ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com