বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করন বিষয়ক কর্মশালা

জগন্নাথপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করন বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীরা অংশ নেন। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে বুধবার সকাল ১১ ঘটিকায় কর্মশালা শুরু হয়ে বিকেলের দিকে সমাপ্ত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ একরামুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক যুগ্ম সচিব মোঃ কুতুব উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আহাদ, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক, ইউএনও মোহাম্মদ মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শামস্ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফারজানা আক্তার, প্রোগ্রাম ম্যানেজার ডাঃ এ.বি.এম শামছুউদ্দিন আহমেদ, ডাঃ ননী ভূষন তালুকদার, ফিল্ড অফিসার মোঃ শাহীন আক্তার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমান প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রফিকুল ইসলাম, গীতা পাঠ করেন অঞ্জন কুমার চৌধুরী। কর্মশালায় বক্তাগণ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে আন্তরিকতার সহিত মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান। প্রসূতি মায়েরা যাতে সঠিক সেবা পান এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাভাবিক প্রসব করাতে সবাইকে আন্তরিকতার সহিত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com