সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে ‘দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৮’ নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত

জগন্নাথপুরে ‘দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৮’ নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: দেশটাকে পরিস্কার করি দিবস পালিত চারপাশে ময়লা নাই,এমন একটা দেশ চাই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে সামাজিক সংগঠন ‘স্টুডেন্ট’স কেয়ার এর উদ্যোগে দেশটাকে পরিস্কার করি দিবস এ কর্মসুচী শনিবার পালন করা হয়। সংগঠনের উদ্যোগে শহরে বনাঢ্য র্যালি, আলোচনাসভা ও পরিস্কার পরিচ্ছন্নতা কাযক্রম পালন করা হয়। পৌর শহরের পৌরসভার পাশে সংগঠনের কার্যালয়ের সামন থেকে সকাল ১০ টায় এক র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌর সভার সামনে সংগঠনের সভাপতি মাসুম আহমদের সভাপতিত্বে এ সহ সভাপতি মো. জুয়েল হোসেনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্কাউট এর ইউনিট লিডার তাজউদ্দীন
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা স্কাউট এর কোষাধ্যক্ষ আব্দুল খালিক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাকি রানী দাস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন “দেশটাকে পরিষ্কার করি দিবস’র উপজেলা কমান্ডার স্টুডেন্ট’র কেয়ার জগন্নাথপুরের স্থানীয় কমিটির সদস্য এম. শামীম আহমেদ,
উদিচি শিল্পী গোষ্টীর যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, আদর্শ সমাজ কল্যান যুব সংঘের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ,স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের সিনিয়র সহ সভাপতি জামাল হোসেন, মইনুল ইসলাম প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন দেশটাকে পরিষ্কার করি দিবস’র জগন্নাথপুরের টিম লিডার এবং স্টুডেন্ট’স কেয়ারের স্থায়ী কমিটির সদস্য সাইদুল ইসলাম বাবলু।
অনুষ্টানে উপস্থিত ছিলেন লতিফিয়া ইসলামি যুব সংঘ, আদর্শ সমাজ কল্যান যুব সংঘ, উদিচি শিল্পীগোষ্ঠীসহ উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় শেষেসকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে সংগঠনের সদ্যসরা ঝাড়ু, ব্যাশ হাতে নিয়ে সড়কের ময়লা আর্বজনা দূর করে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com