সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল একনেকে অনুমোদন হওয়ায় জগন্নাথপুরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল একনেকে অনুমোদন হওয়ায় জগন্নাথপুরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে প্রায় ১১০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল একনেকে অনুমোদন হওয়ায় জগন্নাথপুরে আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খন্ডখন্ড মিছিল সহকারে দলীয় কার্যালয়ে সমবেত হয়ে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মালিকের সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায় ও সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনহার মিয়া, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, আবদুল কাইয়ূম মশাহিদ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হাই ও সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া।

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com