সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে রাধারমণ উৎসব সম্পন্ন

জগন্নাথপুরে রাধারমণ উৎসব সম্পন্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১০৩ তম প্রয়াণ দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে শনিবার রাতে স্থানীয় কেশবপুর বাজার প্রাঙ্গনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক প্রদীপ কুমার সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাধারমণ পরিষদের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া। রাধারমণ পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর ও রাধারমণ পরিষদের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক এনাম প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ও স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com