মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

অতিরিক্ত টেলিভিশন দেখলে মানুষের আয়ু কমে

অতিরিক্ত টেলিভিশন দেখলে মানুষের আয়ু কমে

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
রোজ কয়েক ঘণ্টা ধরে একনাগারে টেলিভিশন দেখলে তা মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এতে মানুষের আয়ু কমে যায় বলে সোমবার প্রকাশিত এক জরিপে জানা গেছে।
দীর্ঘক্ষণ টিভির সামনে বসে থাকার সঙ্গে ধূমপান, মাদকাসক্তি ও খাবারে অনিয়মের সম্পর্ক রয়েছে। এতে হৃদরোগের সর্বোচ্চ ঝুঁকি রয়েছে।
প্রায় সাড়ে তিন লাখ লোকের তথ্য নিয়ে জরিপটি করা হয়েছে। এ ক্ষেত্রে দরিদ্র এলাকাগুলোতে ঝুঁকি সবচেয়ে বেশি।
জরিপটি করেছে গ্লাসগো বিশ্ববিদ্যালয়। এতে ৪০ থেকে ৬৯ বছর বয়সী লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়েছে। তারা দিনে চার কিংবা তার চেয়েও বেশি সময় টেলিভিশন দেখেন কিনা, তাও পরীক্ষা করা হয়েছে।
এটিকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ প্রবণতা বলে আখ্যায়িত করা হয়েছে। এ ধরনের লোকজন সাধারণত দিনে কিংবা শেষ রাতে টেলিভিশন দেখেন।
তবে দিনে দুই ঘণ্টা ২ মিনিট টেলিভিশন দেখাকে স্বাস্থ্যকর ও দুই ঘণ্টা ৯ মিনিটকে মাঝারি স্বাস্থ্যকর বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষকরা বলেন, অতিরিক্ত কিংবা খুব কম সময় ঘুমালে মানুষের স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে এবং আয়ু কমে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com