সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে আ.লীগের কর্মীসভা, ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করুন

জগন্নাথপুরে আ.লীগের কর্মীসভা, ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করুন

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে রবিবার দলীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাধারণ রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাসেম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাবেক যুগ্ম সম্পাদক তৌরিছ আলী মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল তাহিদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আকমল খান, জিল্লুর রশীদ লিল, উপজেলা পরিষদের আওয়ামীলীগ নেতা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান সাদিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুজিব, সহ-প্রচার সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা শফিকুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, হাজী সুন্দর আলী, আজাদ কাবেরী, আব্দুল গফুর, মনু মোহাম্মদ মতছির, ফখরুল হোসেন, দিপাল কান্তি দে, সৈয়দ মনোয়ার আলী, ছদরুল ইসলাম, আবু ইসরাইল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহ সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, সালেহ আহমদ, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল, কল্যান কান্তি রায় সানী, সুফি মিয়া প্রমুখ।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য সকল মান-অভিমান, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ কাজ করার জন্য আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com