মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা নিয়ে তোলপাড়

জগন্নাথপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা নিয়ে তোলপাড়

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল তৎপর হয়ে উঠেছে।

জানাগেছে, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামের আলী আকবরের মেয়ে স্থানীয় অরুনোদয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে (১২) কৌশলে ডেকে নেয় প্রতিবেশি বাড়ির মৃত খোয়াজ আলীর ছেলে বখাটে ছাব্বির মিয়া (২২)। পরে ঘরের দরজা বন্ধ করে ছাব্বির উক্ত ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠা করলে ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে।

এদিকে-চারদিকে ছাত্রীর খোঁজ-খবর করতে থাকেন তাঁর পরিবারের লোকজন। এক পর্যায়ে ছাব্বিরের ঘরের ভেতরে থাকা ওয়াডডুপ থেকে সঙ্গাহীন আহত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাব্বির পক্ষের হামলায় ছাত্রীর পিতা আলী আকবর আহত হন। আহত পিতা ও মেয়েকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তখন পুলিশের কাছ থেকে সময় নিয়ে ঘটনাটি নিস্পত্তির কথা বলে সময় ক্ষেপন করতে থাকেন স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল।

অবশেষে ৯ ডিসেম্বর রোববার পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি বরাবরে অভিযোগ করেন স্কুলছাত্রীর মা রাজু বেগম তালুকদার। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় চলছে। ১০ ডিসেম্বর সোমবার সরজমিনে স্কুলছাত্রীর পিতা আলী আকবর বলেন, আমরা দরিদ্র হওয়ায় একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্ঠা করছে। তবে ধর্ষণের চেষ্ঠাকারি বখাটে ছাব্বির পলাতক থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জানাতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল বলেন, তারা আমার ডাক না শোনায় বিষয়টি নিস্পত্তি করা যায়নি। অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলী বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন কোন অবস্থায় আছে আমি জানি না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com