মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::জগন্নাথপুরে যুবদল ও ছাত্রদলের ৩ নেতা কে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে মঙ্গঁলবার রাত ৯টায় যুবদল নেতা সৈয়দ সাবেরকে গ্রেফতার করা হয়। অন্যদিকে উপজেলার কলকলিয়া থেকে ছাত্রদল কর্মী আব্দুল কাদির ও সজিব আহমদ কে গ্রেফতার করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী জানান, সৈয়দ সাবের কে নাশকতা মামলায় ও অন্য দুজনের বিরোধ্বে থানায় মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply