মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে, সিদ্ধান্ত বৃহস্পতিবার

জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে, সিদ্ধান্ত বৃহস্পতিবার

জগন্নাথপুর নিউজ ডেস্ক::জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার (০৩ডিসেম্বর)। বৃহস্পতিবারই দলের নবনির্বাচিত সাংসদেরা শপথ নেবেন। এরপর দলের সংসদীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে তারা মহাজোটের সঙ্গেও আলোচনা করবে।
বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকের পর দলের মহাসচিব মসিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সকাল ১০টায় বৈঠক শুরু হয়। তিন ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। এতে দলের কো–চেয়ারম্যান জি এম কাদের, কাজী ফিরোজ রশীদ, ফয়সল চিশতী, আবু হোসেন বাবলা, মেজর জেনারেল (অব.) মাসুদ উদ্দিন, সালমা ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। গত সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে অবশ্য দেখা যায়নি।
সংসদে বিরোধী দল হতে গেলে ১০ শতাংশ আসন (৩৮টি) থাকতে হয়, সেখানে জাতীয় পার্টির আছে ২২টি আসন।
এ বিষয়ে এবং মন্ত্রিত্বের ব্যাপারে জাতীয় পার্টির অবস্থান কী হবে—সাংবাদিকেরা জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘এই জাতীয় সংসদ নির্বাচনে আসনসংখ্যার দিক দিকে আওয়ামী লীগের পরই আমাদের অবস্থান। আমরা মহাজোটে ছিলাম, এখনো আছি। ভবিষ্যৎ বুঝে দেখা হবে।’
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জনের সংসদ সদস্য হিসেবে শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। অবশ্য জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ীরা শপথ নিচ্ছেন না বলে গুঞ্জন রয়েছে।
একই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতীয় পার্টির ভূমিকা কী হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সরকার নাকি বিরোধী দলে থাকবে এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আলাপ-আলোচনা করে চূড়ান্ত করা হবে।
কাদের বলেন, ”নির্বাচনে মহাজোট গঠন করেই আমরা নির্বাচন করেছি, শরীকদের নির্বাচনী ইস্তেহার আমাদের অঙ্গীকার, সবকিছু মিলেমিশে জনগণের সামনে হাজির হয়েছিলাম।”
সুত্র- আমার বাংলা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com