মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু

জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার-৫

জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার-৫

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টের ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের আলমদর আলীর ছেলে লিটন মিয়া, মীরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামের এহসান হোসাইনের ছেলে সাফওয়ান আহমদ, মুজাহিদপুর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে আঙ্গুর মিয়া, ইকড়ছই এলাকার আস্কর মিয়ার ছেলে সেনু মিয়া, ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে রুনু মিয়া।
থানা পুলিশ জানায়, শনিবার রাতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে ৩০০ গ্রাম গাঁজাসহ লিটন মিয়াকে আটক করে একদল পুলিশ।
ওই রাতে পুলিশের পৃথম অভিযানে অপর বিভিন্ন মামলার ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com