বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রীকে সংবর্ধনা প্রদান

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রীকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার: পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে সুনামগঞ্জের জগন্নাথপুরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া। পাটলি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, ইউপি সদস্য খালিদ হাসান প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com