বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

পিপিএম সাহসিকতার পুরস্কার পাচ্ছেন জগন্নাথপুর থানার এসআই হাবিব

পিপিএম সাহসিকতার পুরস্কার পাচ্ছেন জগন্নাথপুর থানার এসআই হাবিব

নিজস্ব প্রতিবেদক :: দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মডেল-পিপিএম পুরস্কার পাচ্ছেন জগন্নাথপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে পুরস্কারপ্রাপ্ত জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান বলেন -আমাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘পিপিএম-সাহসিকতা’ পদকে মনোনীত করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাকে কাজ করার সুযোগ দেওয়ায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) বরকত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহবুবুর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী এবং ইন্সপেক্টর তদন্ত সহ আমার সকল সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

আগামী ৪ই ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৯ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এই পদক তুলে দিবেন বলেও জানান হাবিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com