শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুরে প্রবাসীর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া

জগন্নাথপুরে প্রবাসীর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। জানাযায়, ৬ ফেব্রুয়ারি বুধবার ভোররাত সাড়ে ৪ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর-কিশোরপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাজী মনু মিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি বহু গুনগ্রাহী রেখে গেছেন। বিকেল ৩ টার দিকে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে ইমামতি করেন হাফিজ ফাহিম আহমদ। এ সময় জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ, যুক্তরাজ্য প্রবাসী ওবায়দুল হক জিলু, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক হাছন রাজা চৌধুরী মধু মিয়া, আবদুন নুর, আজাদ খান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, হাসপাতাল পয়েন্ট বাজার সেক্রেটারি সাজিদুর রহমান, ইসলাম উদ্দিন খান, দিলু মিয়া, চুনু মিয়া, মাসুম আহমদ, এখলাছুর রহমান লিকসন, সাংবাদিক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত শোকার্ত জনতা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com