রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
খুলনার রূপসা বাইপাস সড়কে (লবণচরা থানার কাছে) এক পাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের ৪ যাত্রী এবং ওই পাগল নিহত হয়েছেন।
রোববার রাত পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালকসহ অন্যরা পালিয়ে গেছে।
ওসি আরও জানান, রূপসা সেতু থেকে একটি সিমেন্টবোঝাই ট্রাক জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার রূপসা সেতুর দিকে যাওয়ার সময় একজন ভবঘুরে পাগল হঠাৎ প্রাইভেটকারের সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ওই পাগল এবং প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক সাদমান ও যাত্রী মাহমুদ হাসান বাবুর নাম জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com