মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ৩ পিআইসি সভাপতি আটক

জগন্নাথপুরে ৩ পিআইসি সভাপতি আটক

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুরের নলূয়া হাওরের বেরীবাধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে সোমবার বিকেলে ৩ পিআইসি সভাপতিকে আটক করা হয়েছে। আটক কৃতরা হল নলূয়া হাওর দক্ষিণ ও পশ্চিম প্রান্তের ফোল্ডার -১ এর ১৫,১৬ ও ১৭ নং পিআইসি সভাপতি জুয়েল মিয়া মেম্বার ও তার দুই ভাই পিআইসি সভাপতি আবুল কাসেম ও রেজাউল করিম বাদশা। পরে ৭ দিনের মধ্যে বেরীবাধের পুরো কাজ করা হবে এই মর্মে স্থানীয় নাচনী বাজারে শতশত কৃষকের সামনে প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট এর উপস্থিস্তিতে মুচলেখা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নলূয়া হাওরের ঐ বাধঁগুলো পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ এমরান হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হারুনুর রশীদ। সরে জমিন পরিদর্শনে ঐ পিআইসি গুলোর কাজে ব্যাপক অনিয়ম ও কারচুপি পরিলক্ষিত হওয়ায় তাদেরকে আটক করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মোঃ এমরান হোসেন বলেন, পিআইসি গুলো সরকারি নীতিমালা অনুযায়ী কাজ করেনি। এরা দায়সারাভাবে কাজ করছে তাই এদরেকে আটক করা হয়েছে ১ সপ্তাহের মধ্যে পুরো কাজ করা হবে উপস্থিত লোকজনের সামনে মুচলেকার মাধ্যমে পিআইসি সভাপতিদের ছেড়ে দিয়েছি তবে কোন অনিয়ম ও দুনীতি আমরা সহ্য করবনা। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হারুনুর রশীদ বলেন, পিআইসির সভাপতিরা দায়সারাভাবে মাটি ফেলে অত্যান্ত নিম্নমানের কাজ করেছে। তাই এদেরকে আটক করে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com