বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, আটক ১

জগন্নাথপুরে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, আটক ১

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ১ জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে স্থানীয় মজিদপুর থেকে মোটরসাইকেল যোগে ৩ আরোহী জগন্নাথপুর বাজার আসছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় ইয়াওর মিয়া (৫৫) নামের ব্যবসায়ী আরোহী গুরুতর আহত হন। জগন্নাথপুর হাসপাতাল থেকে সিলেট নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের ফরামত আলীর ছেলে। তবে সড়ক দুর্ঘটনায় বাকি চালক সহ অপর ২ আরোহী ও মোটরসাইকেল অক্ষত থাকায় ব্যবসায়ী আরোহীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আরেক আরোহী আবদুস সালামকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার জগদিশপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, ব্যবসায়ীর মৃত্যুর রহস্য উদঘাটনের লক্ষে অপর আরোহী আবদুস সালামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com