বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে সড়কের বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুরে সড়কের বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কের বেহাল দশা ও সড়ক সংস্কারের দাবিতে ভূক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার জগন্নাথপুর-বেগমপুর সড়কের বেহাল দশার প্রতিবাদে ও দ্রুত সংস্কারের দাবিতে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় স্থানীয় কুবাজপুর ইসলামী দাওয়াত সংস্থার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংস্থার সভাপতি সাংবাদিক মাসুম আহমদ এর সভাপতিত্বে ও হাফিজ আকতার উজ জামান রিয়াদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা রইছ উদ্দিন, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা রাসেল আহমদ, মাওলানা শায়েখ আহমদ পারভেজ, মুহিবুর রহমান জনি, মোহাম্মদ রাজিব আহমদ, রায়হান আহমদ, মুহাম্মদ জহিরুল ইসলাম, নাহিদ আহমদ, মোহাম্মদ মাহফুজ আহমদ, মোহাম্মদ দবির মিয়া প্রমূখ। এ সময় বক্তারা বলেন, এ সড়কের নাজুক অবস্থার কারণে অত্র অঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই। তাই সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com