বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে জিনের বাদশা মামলায় খেলাফত নেতা এনামুল হাসান গ্রেফতার

জগন্নাথপুরে জিনের বাদশা মামলায় খেলাফত নেতা এনামুল হাসান গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে জিনের বাদশা মামলার ঘটনায় খেলাফত
মজলিস নেতা হাফিজ এনামুল হাসানকে (৪৫) গ্রেফতার করেছে
থানা পুলিশ। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গোয়ালগাঁও
গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
জানাগেছে, শুক্রবার রাতে সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার
(সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার ওসি
ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও থানার এসআই হাবিবুর রহমান
পিপিএম এর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে হাফিজ এনামুল
হাসানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শনিবার সুনামগঞ্জ
আদালতে প্রেরণ করেন।
উল্লেখ্য-জিনের মাধ্যমে ১৫০০ কোটি টাকা পাওয়ার লোভে সাড়ে ৩
কোটি টাকা খুইয়ে অবশেষে জগন্নাথপুর থানায় ক্ষতিগ্রস্ত
জমিয়ত নেতা উপজেলার মকরমপুর গ্রামের বাসিন্দা মাওলানা ইমরান
আহমদ বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার
প্রধান আসামী কথিত জিনের বাদশা কামরুল ইসলাম সহ ৩
আসামীকে গ্রেফতার করা হয়। যদিও এ মামলার আসামী হাফিজ
এনামুল হাসান নন। অবশেষে থানায় গ্রেফতারকৃত আসামীদের
দেয়া তথ্যের ভিত্তিতে হাফিজ এনামুল হাসানকে গ্রেফতার করা
হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান
পিপিএম জানান। মামলার বাদী জমিয়ত নেতা মাওলানা ইমরান
আহমদ বলেন, হাফিজ এনামুল হাসান হচ্ছেন জিনের বাদশা চক্রের
মুল হোতা। তাকে যেন ছাড় দেয়া না হয়। তবে হাফিজ এনামুল
হাসান এসবের সাথে জড়িত নন এবং ষড়যন্ত্রের শিকার বলে এনামুল
হাসানের পরিবারের লোকজন দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com